বিএনপির কাছে রাজনৈতিক পরিবেশের কথা জানলেন কূটনীতিকেরা
নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ কেমন,
সেটা বিএনপি নেতাদের কাছে জেনেছেন বিদেশি কূটনীতিকেরা।
আজ সোমবার বিএনপি আয়োজিত ব্রিফিংয়ে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা দলটির নেতাদের কাছে এ বিষয়ে জানতে চান।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ের পর বিদেশি কূটনীতিক ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কূটনীতিক সন্ধ্যায় এই প্রতিবেদককে জানান, কোন পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে গেছে, সেটা দলের নেতারা তুলে ধরেছেন। এ সময় তাঁদের কাছে বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিবেশ কেমন, সেটা জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে এই পরিবেশকে বিএনপি নেতারা কীভাবে দেখছেন, সেটা জানতে চাওয়া হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত বিএনপির এক নেতা এই প্রতিবেদককে জানান, নির্বাচন এক সপ্তাহ পেছানো ঠিক আছে কি না, তা বিদেশি কূটনীতিকেরা বিএনপির নেতাদের কাছে জানতে চেয়েছেন। নির্বাচন আরও পেছাতে পারে কি না, সেটিও জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকেরা।
কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং সম্পর্কে জানতে চাইলে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘বিদেশিরা সব সময় বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছে। তাই কোন প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে গেছে, সেটি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমাদের বিপুলসংখ্যক নেতা-কর্মী আটক থাকা এবং এখনো যে ধরপাকড় চলছে, সেটি তাদের বলা হয়েছে।’
ব্রিফিংয়ে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দীন আহমেদ প্রমুখ।
কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, তুরস্ক, স্পেন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, পাকিস্তানসহ বেশ কয়েকটি দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও সংবাদ
বিষয়:
রাজনীতিবিএনপি
চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন দৌড়ে যাঁরা
চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন দৌড়ে যাঁরা
চট্টগ্রাম-৬ আসনের সম্ভাব্য প্রার্থীরা
চট্টগ্রাম-৬ আসনের সম্ভাব্য প্রার্থীরা
আ.লীগের মনোনয়ন চান দুদকের পিপি
দুদিনে জাপার ১১০০ মনোনয়ন ফরম বিক্রি
নোয়াখালীর ছয়টি আসনে মনোনয়নপ্রত্যাশীরা
মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
তরুণদের সঙ্গে ‘লেটস টকে’ প্রধানমন্ত্রী
আগের সংবাদ

পরের সংবাদ
বিএনপির কাছে পরিবেশের কথা জানলেন কূটনীতিকেরা
বাংলাদেশ
আটকে রেখে ধর্ষণ, চোখে মরিচের গুঁড়া!
বাংলাদেশ
জোটবদ্ধ নির্বাচনের তথ্য জানানোর সময় বাড়ল
বাংলাদেশ
ভোটে যাওয়ার সিদ্ধান্ত বদলের হুমকি ফখরুলের
বাংলাদেশ৮
‘মিরাজ খুব মজার চরিত্র’
খেলা
সংসদ নির্বাচনের মাঠে যেসব ফুটবলাররা
খেলা
আতঙ্কে বাড়ি ছাড়ছেন তারকারা
আন্তর্জাতিক
আ.লীগকে ১০০ আসন ছাড়তে বলবে জাপা
বাংলাদেশ
প্রথম আলো
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
,
ইমেইল: info@prothomalo.com

Leave a Comment